বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভারত কখনো বাংলাদেশের ভালো চায়নি: এটিএম আজহার

ভারত কখনো বাংলাদেশের ভালো চায়নি। সব সময় ক্ষতি করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশটি (ভারত) সব সময় নিজের স্বার্থটাই সবার আগে দেখে। কখনো বাংলাদেশের স্বার্থ বিবেচনা করেনি।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়ুয়ার বিল এলাকায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভারতের নীল নকশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান স্বৈরাচার খুনি হাসিনা একে একে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নেতৃত্ব শূন্য করার পাঁয়তারা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে সেটা করতে পারেনি।

তিনি বলেন, লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে আমাদের নেতাদেরকে হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল আওয়ামী লীগ। তারপরেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দমে যায়নি। আমাদের দামাল ছেলেরা জুলাই আগস্টে নিজের জীবন দিয়ে খুনি হাসিনা ও তার দোসরদের শায়েস্তা করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ