spot_img
spot_img

গুয়ানতানামো বে কারাগারের সাবেক বন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

কুখ্যাত গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বুধবার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে মেইল অনলাইন।

মোল্লা আবদুল কাইয়ুম জাকির ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান।

এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন।

গত মঙ্গলবার আরব নিউজ ও আল-জাজিরার পক্ষ থেকে বলা হয় যে মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে তালেবান।

আশরাফ গনি সরকারের পতনের পর যে সকল তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিলেন তাদের নেতৃত্ব দেন জাকির।

সূত্র : মেইল অনলাইন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ