শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে। ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি কল্পনা করেই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সাজাতে হবে। গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা নেওয়া আবশ্যক। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

বুধবার (২৫ আগস্ট) মুজিববর্ষ উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) ঢাকার কর্পোরেট অফিসে ‘মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি। বঙ্গবন্ধুর অবদান যতই প্রচার-প্রকাশ হবে নতুন প্রজন্মের মাঝে ততই দেশপ্রেম বিকশিত হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ সেই ভিত্তির উপর দাঁড়িয়েই বাংলাদেশকে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ