spot_img

শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর সকল পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিংড়া উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের অর্থায়নে ৯১ নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের ক্ষমতায়নের জন্যে তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতার নির্দেশনা প্রদান করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব গ্রহণ করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরীর নিয়োগে নারীদের ৬০ শতাংশ কোটা বরাদ্দ দেন। যুগান্তকারী এ আইনের ফলে পাল্টে গেছে নারীদের সামাজিক অবস্থান। এখন আর যৌতুকসহ অপরিণত বয়সে বিয়ে দিতে মেয়েদের অভিভাবকবৃন্দকে ব্যতিব্যস্ত হতে হয়না। উল্টো ছেলেদের অভিভাবক মেয়েদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। এরফলে নারীদের পড়াশুনা নির্বিঘ্ন হয়েছে, তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সুসংহত হয়েছে এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন ভাতারও প্রবর্তন করেছেন। এরফলে গর্ভ অবস্থা থেকে শিশু ভূমিষ্ট হওয়া পর্যন্ত মায়েদের আদর-য্তন নিশ্চিত হয়, নিশ্চিত হয় নিরাপদ প্রসব। এরফলে দেশ অর্জন করে সুস্থ-সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ