spot_img
spot_img

যথাসময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানোর আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। তাই সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে।

তিনি বলেন, এখন মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। খুব শিগগিরই সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং এক তারিখ আমরা বই উৎসব করতে পারবো।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্রীক দ্বন্দ্ব আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এখানে গণতন্ত্রের চর্চার সবসময়ই আছে। আর সেই দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ