বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি মানুষের দল আর আওয়ামী লীগ দানবের দল। তাই মানুষের সঙ্গে দানবের বন্ধুত্ব হতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগ ১০ লাখ কোটি টাকা পাচার করে দেশকে পঙ্গু করে দিয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ ১৮তম কর্মসূচি এক দফা দাবিতে কালো পতাকা মিছিল শুরুর আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, টিয়ারশেল, গুলি ব্যবহার করে শেখ হাসিনা রক্ষা পাবে না। বিএনপি নেতাকর্মীরা মরণের কথা চিন্তা করেই রাস্তায় নেমেছে। জনগণের মুখোমুখি না দাঁড়িয়ে জনগণের কাতারে নেমে আসুন। পুলিশের গুলিতে জনগণ পিছু হটবে না।
এ সময় পুলিশকে উদ্দেশ্য করে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, পুলিশ যদি সংশোধন না হয়, তবে জনগণ আপনাদের যে শাস্তি দেবে তার জন্য প্রস্তুতি নেন।










