spot_img

আফগান সরকারকে মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে বললেন বাইডেন ও মোদি

আফগানিস্তানের সরকারকে মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানিয়েছেন আমিরকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান।

সম্মেলনে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তালেবানকে প্রতিশ্রুতি রক্ষা ও আফগান নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। এর মধ্যে নারী, শিশু ও নৃগোষ্ঠীর মানবাধিকারের বিষয়টির ওপর জোর দেওয়া হয়।

পাশাপাশি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ যেন অন্য দেশে হামলা না চালাতে পারে সেই বিষয়টির ওপর আফগান সরকারকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয় দিল্লি পক্ষ থেকে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ