spot_img
spot_img

সরকারি অফিসে সেলফি তুলতে নিষেধ করলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী

আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও তালেবানের সাবেক প্রধান বা আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব তালেবান যুদ্ধাদেরকে সরকারি অফিসে বসে বিনা কারণে মোবাইল ফোন বের করে সেলফি তুলছে নিষেধ করেছেন।

এক অডিও বার্তায় তালেবান সদস্যদের তিনি সতর্ক বার্তা দিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সরকারি অফিসে সেলিফ তোলার বিষয়টি ‌‌’ভীষণ আপত্তিকর’ অভিহিত করে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব বলেন, সবাই যেভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ে বসে বিনা কারণে মোবাইল ফোন বের করে সেলফি তুলছে তা ভীষণ আপত্তিকর। এই ধরনের ছবি ও ভিডিও ইহকালে কোনো উপকারে আসবে না। এমনকি এতে পরকালেও কোনো লাভ হবে না।

কয়েকজন তালেবান সদস্যের অসদাচরণের জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাদের আমরা দায়িত্ব থেকে অব্যহতি দেব কিংবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মীর আমাদের দরকার নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ