আরও দুই ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
রবিবার (২৪ সেপ্টেম্বর) পশ্চিম তীরের নূর সামস শরনার্থী ক্যাম্পে অভিযান চলাকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনাদোলু নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চলাকালে ঘটনা স্থলে তাদের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের আল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজন ২১ বছর বয়সী আসাদ জাবআওয়াই অন্যজন ৩২ বছর বয়সী আব্দুর রহমান সোলাইমান আবু দাঘাস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইজরাইলি সৈন্যরা ক্যাম্পের সামনের রাস্তায় ফিলিস্তিনিদের গাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে। এসময় ফিলিস্তিনি বাসিন্দা ও দখলদার বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।
ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একজন সৈনিক আহত হয়েছে যাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
গত কয়েক মাস ধরে দখলদার ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান ও অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণের ফলে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য; জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে প্রায় ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। জাতিসংঘের মতে ২০০৬ সালের পর থেকে এটিই সবচেয়ে বিপদজনক বছর ফিলিস্তিনিদের জন্য। এছাড়াও প্রায় এক হাজারেরও বেশি নাগরিককে বাস্তবচ্যুত করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











