spot_img
spot_img

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব তাদেরকেই নিতে হবে: আফগানিস্তান

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের জাতীয় টিভি চ্যানেলে দেওয়া এক অডিও বার্তায় এ বিষয়টি জানান তিনি।

তিনি বলেন, “যতদূর করা সম্ভব তা করার চেষ্টা করছে আফগানিস্তান। কিন্তু আমরা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানের বিষয়ে সাহায্য করতে পারব না; এটি তাদের দায়িত্ব।”

পাকিস্তানের পক্ষ থেকে, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি ও কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগ করা হলে তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন জাবিহুল্লাহ মুজাহিদ।

তারা বিশেষভাবে আফগানিস্তান থেকে পরিচালিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) ও বিভিন্ন গোষ্ঠীর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এর পূর্বে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার তালেবান প্রসাশনের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। তিনি পাকিস্তানকে লক্ষ্য করে দায়েস ও টিটিপির আক্রমণ থামানোর জন্য আফগান সরকারের কাছে সহায়তার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য; অন্য কোন দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহৃত হবে না বলে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মুজাহিদ।

সূত্র: দি খামা প্রেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ