পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রস্তুত ইরান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরো জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ‘গঠনমূলক’ অধ্যায় খুলতে চায় ইরান।
মঙ্গলবার জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “ইরানকে একটি নতুন যুগে প্রবেশ করানোর জন্য শক্তিশালী ভিত্তি স্থাপনের লক্ষ্য রয়েছে আমার”
এছাড়াও অধিবেশনে তিনি গাজ্জায় চলমান গণহত্যা ও নৃশংসতার জন্য দখলদার ইসরাইলকেই দায়ি করেছেন। একই সঙ্গে লেবাননে হামলা চালানোর নিন্দা জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা











