spot_img
spot_img

ঘূর্ণিঝড় সিত্রাং : ভোলায় গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু; ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত

ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ভোলার চরফ্যাশন, দৌলতখান ও ভোলা সদর উপজেলায় গাছ চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫ শতাধিক কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেলা কন্ট্রোল রুম সূত্র জানায়, গত রাতে ৭৪৬টি আশ্রয় কেন্দ্রে ৭৪ হাজার ৪৮২ জন মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ, মুজিব কিল্লা ও আশ্রয় কেন্দ্রে ২২ হাজার ৩৫১ টি গবাদি পশু আশ্রয় নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ