spot_img

জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ইসলামী শাসনই পারে দেশের শান্তি মানবতার মুক্তি ফিরিয়ে দিতে। স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হওয়ার পর আজও বাংলার মানুষের মুক্তি ফিরে আসেনি। শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, ন্যায়ের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়নি। মানচিত্রের পরিবর্তন হলেও ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানব রচিত আদর্শের মাধ্যমে কেয়ামত পর্যন্ত শান্তি ও মুক্তি ফিরে আসবেনা। একমাত্র ইসলামী শাসনই পারে দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তি ফিরিয়ে দিতে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত স্থানীয় রেল স্টেশন ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশবাসীকে ইসলামী আন্দোলনের ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান চরমোনাই পীর।

আয়োজিত পথসভায় সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিউর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ