spot_img
spot_img

ঘূর্ণিঝড় সিত্রাং: ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের ওপর ভেঙে পড়ল বিশাল আকৃতির বিলবোর্ড

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং করে রাখা দুটি বাসের ওপরে ভেঙে পড়েছে একটি বিশাল আকৃতির বিলবোর্ড।

সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে তবে ওই দুটি বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। দুইজন হেলপার থাকলেও তারা নিরাপদে বের হতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, অপরিকল্পিত এবং গোড়ায় দুর্বল থাকায় ওই বিলবোর্ডটি ভেঙে গেছে। ভাগ্য ভালো যে দিনের বেলা এ ঘটনা ঘটেনি। ঝড়ের সময় বাতাসের ভার সহ্য করতে না পেরে বিলবোর্ডটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি লোকাল বাসের ওপর ভেঙে পড়ে।

তিনি বলেন, একবার বিলবোর্ড স্থাপন করা হলে, তা যেন সারা জীবনের জন্য থেকে যায়। কখন গোড়া দুর্বল হয়ে যায় তারও তদারকি করা হয় না। আমরা সব বিলবোর্ড সরিয়ে নেওয়ার পক্ষে। বিলবোর্ডের জন্য গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি। তারা বিষয়টি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করি। তাছাড়া আমি নিজেও এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ