spot_img
spot_img

গাজীপুরে কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকার কম্পোজিট মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুর আগুন লাগে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১০মিনিটে আগুন লাগার খবরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিভানোর কাজে অংশ নেয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ