spot_img
spot_img

ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেল কিনবে ঘানা

ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিতে চলেছে আফ্রিকার দেশ ঘানা। দেশটির ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেলজাত পণ্য কেনার নতুন নীতিতে কাজ করছে ঘানা সরকার।

দেশের রিজার্ভ ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। চলতি বছরের সেপ্টেম্বরে ঘানার গ্রস ইন্টারন্যাশনাল রিজার্ভ ছিল ৬.৬ বিলিয়ন ডলার, যা গত বছরের শেষে থাকা রিজার্ভ ৯.৭ বিলিয়ন ডলারের অনেক কম।

বাউমিয়া জানান, ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন নীতি তাদের বাণিজ্য ভারসাম্যে মৌলিকভাবে পরিবর্তন আনবে এবং মুদ্রার অবমূল্যায়ন উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

তিনি জানান, স্বর্ণের ব্যবহার জ্বালানি বা ইউটিলিটি মূল্যের উপর এক্সচেঞ্জ রেটের সরাসরি প্রভাব পড়তে দেবে না কারণ স্থানীয় বিক্রেতাদের তেলের পণ্য আমদানি করতে তখন আর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না।

স্বর্ণের বিনিময়ে জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকার দেশটিতে বিরাট এক কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ