spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩১০; নিখোঁজ ২৪

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছেছে ৩১০ জনে, সেই সঙ্গে এখনও সেখানে নিখোঁজ রয়েছেন অন্তত ২৪ জন।

শুক্রবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সুহারিয়ানতো।

সুহারিয়ানতো বলেন, ভূমিকম্পের কারণে সিয়ানজুর শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ধসে গেছে, অনেক জায়গায় ভূমিধসও হয়েছে। সেসব ধ্বংসস্তুপ ও মাটির নিচে এই নিখোঁজরা আটকা আছেন।

দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা এখনও তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সংস্থাপ্রধান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ