spot_img
spot_img

কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান ত্যাগ করব না : আবু হামজা

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ইসরাইলিদের কাছে ছেড়ে দেবে না প্রতিরোধ সংগঠনগুলো। এছাড়াও কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান ত্যাগ করব না আমরা।

আল-জাজিরাতে প্রচারিত একটি ভিডিওতে এমন বার্তা প্রদান করেন তিনি।

আবু হামজা বলেন, যতদিন না ইসরাইলি দখলদারিত্ব শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সামরিক ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করবে ব্রিগেড। সেই সঙ্গে যেকোনও ধরনের লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

আবু হামজা আরও বলেন, গত ৪৮ দিনের চলমান যুদ্ধে ইসরাইলের দিকে শত শত রকেট ও মর্টার শেল নিক্ষেপ করেছে আল-কুদস ব্রিগেড।

তিনি বলেন, আমরা সাদা পতাকা উত্তোলন করবো না বরং যুদ্ধে বিজয়ী রূপে আবির্ভূত হব।

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ