গাজ্জায় বর্তমানে চলমান যুদ্ধবিরতিকে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় হিসেবে উল্লেখ করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, ইসরাইলিরা গাজ্জায় হামলা চালিয়ে নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করা ছাড়া অন্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি।
কাতারের রাজধানী দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরাইলি সেনারা বোমাবর্ষণ করার ক্ষেত্রে গাজ্জার আবাসিক ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা-কোনোটিই বাদ রাখেনি।
যুদ্ধবিরতি প্রশ্নে প্রথম দিকে আমেরিকা ও ইসরাইলের বিরোধিতার প্রতি ইঙ্গিত করে ইসমাইল হানিয়া বলেন, যুদ্ধের সাত সপ্তাহের মাথায় এসে শেষ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে মস্তক অবনত করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে তেল আবিব ও ওয়াশিংটন।
সূত্র: পার্সটুডে











