কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে সংশ্লিষ্টদের ব্যর্থতার বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
এদিকে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।











