spot_img
spot_img

ড. আ ফ ম খালিদ হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি: দুআ কামনা

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম ওমরগনি এম.ই.এস কলেজের সাবেক অধ্যাপক ও জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসাইন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মাক্স হাসপাতালে ডা: ইবরাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে গতকাল শুক্রবার(২৪ডিসেম্বর) ডক্টর খালিদ হোসাইনের N.G.O গ্রাম সম্পন্ন হয়েছে। রিপোর্টে কোন রকম নতুন ব্লক পাওয়া যায়নি। কিডনির টেস্টের ফলাফলও ভাল আছে। উচ্চরক্তচাপের কারণেই বার বার এমন পরিস্থিতির উদ্ভব হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগন।

উল্লেখ, তিনি গত মঙ্গলবারে গাজীপুর কাপাসিয়ায় মাহফিলে বয়ান করা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। পরে রিলিজ নিয়ে চট্টগ্রামে চলে আসেন। বৃহস্পতিবার আবার অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

ডক্টর খালিদ হোসাইন তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দুআ চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ