spot_img

খালেদা জিয়ার ইস্যু নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার ইস্যু নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখে আমার যে ব্যাখ্যা, সেটি আপনারা শিগগিরই জানতে পারবেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশে আইনের শাসন আছে কিনা,এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এই সরকার ১৯৯৬ সালে ইমডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর থেকে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনও সরকার নেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ