spot_img

চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতা যাবে “স্পাইস জেট”

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম থেকে এবার সরাসরি কলকাতায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় বেসরকারি এয়ারলাইনস প্রতিষ্ঠান স্পাইস জেট। আগামী ৬ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট শুরু করবে সংস্থাটি।

স্পাইস জেট বাংলাদেশ জানায়, ভারত ও বাংলাদেশের এয়ার বাবল চুক্তির আওতায় প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন (রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার) চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলবে। এই দিনগুলোতে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে কলকাতা পৌঁছাবে। কলকাতা থেকে ফ্লাইটগুলো স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে ৯টা ২০ মিনিটে নামবে।

এই রুটের যাত্রীদের জন্য একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৩২ টাকা। রিটার্ন ভাড়া ১৭ হাজার ৮৩৭।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ