spot_img
spot_img

‘যারা আফগানকে ধ্বংস করেছে সহায়তার জন্য প্রথম তাদের আসা উচিত’

যুদ্ধ করে আফগানিস্তানকে যারা ধ্বংস করেছে সহায়তার জন্য তাদেরকে প্রথমে আসা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

পুতিন বলেন, আফগান জনগণকে সহায়তা করা প্রয়োজন। তবে এটি প্রথমেই ওই দেশগুলোর করা উচিত যারা আফগান অর্থনীতি ও সমাজের এই বিপুল ক্ষতি করেছে। ২০ বছর ধরে যারা সেখানে যুদ্ধ করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, তাদেরই প্রথম সহায়তা দেয়া উচিত।

আফগানিস্তানে মানবিক সহায়তার বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারি, আমাদের ওপর যা নির্ভর করছে আমরা তাই করবো।

তিনি বলেন, প্রথমত বিদেশের বিশেষ করে আমেরিকার ব্যাংকে জব্দ থাকা আফগানিস্তানের তহবিল মুক্ত করা উচিত, যাতে করে আফগান জনগণকে পূর্ণমাত্রায় মানবাধিকার সহায়তা দেওয়া যায়। অন্যথায়, এই দেশ দুর্ভিক্ষ ও অন্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যা প্রতিবেশী দেশগুলোকে প্রভাবিত করবে।

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতির বিষয়ে পুতিন বলেন, বাস্তব পরিস্থিতির ওপর আফগান সরকারকে স্বীকৃতি দেবে মস্কো। আফগানিস্তানের হাল ধরা বাহিনীর উচিত হবে দেশের নেতৃত্বে সব জাতিগত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ