spot_img
spot_img

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড; ২০ জনের মৃত্যু

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে শনিবার (২৩ ডিসেম্বর) আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) কেমেরোভো নগর প্রশাসনের কর্মকর্তারা রুশ সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগে দোতলা সেই বৃদ্ধাশ্রমটিতে। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন লাগার পর অত্যন্ত দ্রুত তা ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনটির একতলার কিছু অংশ বাঁচলেও দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

তারা আরও জানায়, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির মূল হিটিং বয়লারে গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।

নগর প্রশাসনের কর্মকর্তারা জানান, বৃদ্ধাশ্রমে হতাহতদের প্রত্যেকেই বয়স্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বৃদ্ধাশ্রমটি নির্মাণ ও পরিচালনা করে আসছিলেন ভবনটির মালিক। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ