বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আ.লীগের নবনির্বাচিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রের নতুন নেতৃত্ব ও জেলা নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নতুন নেতৃত্ব ও জেলার নেতাদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তার আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা।

এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ