বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আ.লীগের বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। এই বাকশাল পরিবর্তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, এ সরকার ক্ষমতা টিকে থাকার জন্য ৬ শতাধিক নেতাকর্মীদেরকে গুম করেছেন। সহস্রাধিক নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। আমাদের কণ্ঠে রোধ করার জন্য এক লাখের উপরে মামলা দেওয়া হয়েছে। প্রায় ৩৭ লাখ নেতাকর্মীদের মামলার আসামি করা হয়েছে।

বিএফইউজের সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা- শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ