বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রতিবন্ধী স্কুলগুলোতে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রতিবন্ধী স্কুলগুলোতে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতিবন্ধী স্কুল স্থাপন করায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ শুরু করেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কিছু করেনি। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমণ্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ