spot_img

বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আমাদের সব নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। শত শত মানুষক খুন ও গুম করেছে। এত নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে পারেনি। দিন দিন দল আরও শক্তিশালী হচ্ছে। তাই আমরা বলতে চাই, যত নির্যাতন, মামলা-হামলা করুক এবার সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। জনগণ যেভাবে রাস্তায় নেমেছে তাদের দাবিয়ে রাখা যাবে না।

রোববার (২৫ ডিসেম্বর) পঞ্চগড়ে পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে নিহত আবদুর রশিদ আরেফিনের মৃত্যুতে বিএনপির উদ্যোগে দেশব্যাপী গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে শনিবার সারা দেশে আমাদের প্রথম কর্মসূচি গণমিছিল পালিত হয়। আমরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেই। কিন্তু পুলিশ অতর্কিতভাবে বিভিন্ন জায়গায় হামলা চালায়। আমাদের নেতাকর্মীদের আহত করে। অনেক স্থানে আমাদের দলীয় কার্যালয়েও হামলা চালানো হয়। পঞ্চগড়ে গণমিছিলে পুলিশ হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করে। অনেককে আটক করা হয়। সেই হামলায় আব্দুর রশিদ আরেফিন নামে এক নেতা নিহত হন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, দেশে অতীতে যেসব আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যায়নি। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই আরেফিনের রক্তও বৃথা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ