বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

যে কারণে ফিলিস্তিনি খ্রিস্টানদের প্রশংসায় হামাস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে ধর্মীয় উৎসব ‘বড়দিনের’ উদযাপন বাতিল করেছে ফিলিস্তিনের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আর তাদের এমন পদক্ষেপের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, “দখলদার সেনাবাহিনীর চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব উদযাপনের সময়কাল উপস্থিত হয়েছে, ঠিক যে সময় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মসজিদ ও গির্জা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা সম্মানিত এই সকল ফিলিস্তিনি খ্রিস্টানদের অবস্থানের প্রশংসা করছি যারা এই বছর তাদের ধর্মীয় উৎসব উদযাপন বাতিল করেছে এবং সারিবদ্ধভাবে গাজ্জা উপত্যকার জনগণের পাশে দাঁড়িয়েছে। যেখানে ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন চলছে।”

এর আগে, বড়দিন উপলক্ষে সকল ধরনের উদযাপন বাতিলের ঘোষণা দেয় ফিলিস্তিনের খৃষ্টানরা। এমনকি এই উৎসবের অন্যতম আকর্ষণ ক্রিসমাস ট্রি আলোকিত করাও হবে না বলেও জানায় তারা।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে সংঘটিত নাকাবার পর এটিই সর্বপ্রথম বছর যেখানে বড়দিন উপলক্ষে কোনো উদযাপন পালন করা হচ্ছেনা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ