spot_img

প্রতি বছর দেশ থেকে বিপুল অংকের টাকা বিদেশে পাচার হচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রতি বছর দেশ থেকে বিপুল অংকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ দুর্নীতি, কর ফাঁকি, কর জালিয়াতিসহ নানাভাবে বিদেশে টাকা পাচার করছে। এ পাচাররোধে কাস্টমসের কর্মকর্তাদের ন্যায়-নীতির ভিত্তিতে কাজ করতে হবে।

বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কোনক্রমেই কেউ যেন বিদেশে টাকা পাচার করতে না পারে। এক্ষেত্রে বাংলাদেশ কাস্টমসের ডিজিটাইজেশন বিরাট ভূমিকা রাখতে পারবে। দেশের উন্নয়নের অর্থ আসে কর, ভ্যাট, কাস্টমস থেকে।

তিনি বলেন, একসময় দেশের বাজেট অনেকটা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল। বাজেটের ১৫-২০% ছিল সাহায্যনির্ভর, এখন তা কমে মাত্র ২-৩% এসে দাঁড়িয়েছে। এটি সম্ভব হয়েছে কারণ অভ্যন্তরীণ উৎস থেকে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা বেড়েছে। ফলে আয়ও বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ