spot_img

‘পুলিশকে জনতার পুলিশ হিসেবে গড়ে তুলতে কাজ করছি’

পুলিশের ডিআইজি (অপারেশন্স ও মিডিয়া অ্যান্ড প্লানিং) মোঃ হায়দার আলী খান বলেছেন, পুলিশের সক্ষমতা বাড়ানোর মূল লক্ষ্য জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া। আমরা বাংলাদেশ পুলিশকে জনতার পুলিশ, জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তুলতে আইজিপি মহোদয়ের নেতৃত্বে কাজ করছি।

বুধবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হায়দার আলী খান বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস মোকাবেলা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় স্থাপন, সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার ইউনিট প্রতিষ্ঠা, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত পুলিশ সদস্যদের চিকিৎসার সুবিধার্থে আলাদা মেডিকেল সার্ভিস গঠন, অনলাইন জিডি আরও সহজতর ও বিস্তৃত করা, জনগণের আইনি সহায়তা আরও সুগম করার লক্ষ্যে সার্কেল অফিসের কার্যক্রম বেগবান করা, পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, ২০৪১ সালের উপযোগী করে হাইওয়ে পুলিশকে গড়ে তোলা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ