spot_img
spot_img

পশ্চিম তীরে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলী বাহিনী; গুরুতর আহত ১৬

পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১ বৃদ্ধাসহ ৯ জন ফিলিস্তিনিকে হত্যা ও ১৬জনকে গুরুতর আহত করেছে ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ-বর্বর রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা ১৬। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনকে চিহ্নিত করা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের কার্যক্রমেও বাধা দিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী।

জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বেকার, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালের দিকে লক্ষ্য করেও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যা একটি শিশু বিভাগে প্রবেশ করে। এতে অনেক শিশু আহত হয়।

আজ বৃহস্পতিবার ৯ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর দখলদার ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে; যার মধ্যে শিশু আছে ৫ জন। এর আগে ২০২২ সালে ইসরাইলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে।

সূত্র: বিবিসি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ