spot_img
spot_img

নাটোরে চিনিকলের ডিজেল নিয়ে দোকানে বিক্রি, গ্রেফতার ৩

নাটোরের একটি চিনিকলের আখবাহী এক ট্রাক্টর থেকে ২১৫ লিটার ডিজেল পাইপের মাধ্যমে দোকানে বিক্রি করার সময় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে এ ঘটনা ঘটে। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো লালপুর উপজেলার শালেশর এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন (৩৮), একই এলাকার বাসিন্দা রানা হামিদ (১৮) এবং আহম্মাদপুর এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম (৪০)।

এএসপি মাসুদ রানা জানান, লালপুর উপজেলার দূর্গাপুর আখ সেন্টারের পাশে রাজাপুর-গোপালপুর পাকা রাস্তার বামে এক মুদি দোকানের সামনে ট্রাক্টর থামিয়ে পাইপের মাধ্যমে ওই তেল বিক্রি হচ্ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে এই ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই তিন জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকেই সরকারি সম্পদ ওই ডিজেল কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ