spot_img

ঈশ্বরগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্য প্রার্থী কারাগারে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফিককে ওই কিশোরীর মায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শফিকুল ইসলাম শফিক উপজেলার সোহাগী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভালুকবেড় গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডটিতে ইউপি সদস্য প্রার্থী হতে এলাকায় প্রচার চালাচ্ছেন।

জানা গেছে, শফিকুলের বাড়ির কাছেই ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রীর বাড়ি। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করেন। মেয়েটির বাবা ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। মা সন্তানদের নিয়ে থাকেন গ্রামের বাড়িতে। বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ছয় মাস ধরে মেয়েটিকে ধর্ষণ করে আসছেন শফিকুল। পরে গত ২০ জানুয়ারি মধ্যরাতে মেয়েটিকে ঘরে না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। মোবাইল ফোনে মিসকলের সূত্র ধরে মেয়েটিকে শফিকুলের ঘরে পাওয়া যায়। এর পরই বেরিয়ে আসে ধর্ষণের বিষয়টি। পরে গত বুধবার থানায় ধর্ষণ মামলা করেন মেয়েটি মা। এতে রাতেই শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ