spot_img

সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া হবে না, সরকারকে বিদায় করে দেয়া হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জোর করে আবারও ক্ষমতায় থাকতে সরকার পাগল হয়ে গেছে। কর্মসূচিতে অংশ নেয়া মানুষদের নিয়ে সরকারকে হটানো হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না- ওবায়দুল কাদের একথা বলার কে? বিএনপিই ক্ষমতায় আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ