তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ড দুই বছরের বেশি হওয়ায় তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ‘ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রকে প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচনী ভীতি পেয়ে বসেছে তাদের।
নির্বাচনে সরকার বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার শুধু নির্বাচনকালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করবে।
আগামী নির্বাচনে জনগণ নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া জনগণ আগামী দিনের সরকার নির্বাচন করবে বলেও জানান তিনি।










