spot_img

আ. লীগ আবার ক্ষমতায় এলে দেশ ও জাতির কোনো অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, তাই দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। দেশের মানুষ সংকটময় সময় পার করছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই সরকার আবার ক্ষমতায় এলে দেশ ও জাতির কোনো অস্তিত্ব থাকবে না

রোববার (২৬ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ উপজেলায় জেলা বিএনপি আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে তারা, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশে যে অর্থনীতির সংকট চলছে, এটা শুধু যে বিএনপির সংকট তা নয়, এটি জাতীয় সংকট। এ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। আমাদের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশ চালাচ্ছে, সাধারণ মানুষের কথা ভাবে না বলেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাদের কোনো মাথাব্যথা নেই এ নিয়ে।

তিনি আরও বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের গ্রেফতার করে আন্দোলন বন্ধ করতে পারবে না ক্ষমতাসীনরা। এ সরকারকে আর থাকতে দেয়া যায় না, আগের মতো নির্বাচন করতে দেয়া হবে না। আমরা বারবার মার খেয়েছি আর মার খেতে রাজি নই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ