spot_img
spot_img

ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৪ দিনে ১৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৪ হাজার ২৩১ কোটি টাকা (১০৭ টাকা ডলার হিসাবে)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ১৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৮ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ কোটি ১৮ লাখ ডলার।

এর আগে, জানুয়ারি মাসে রেমিট্যান্সের প্রবাহে বড় উত্থান পরিলক্ষিত হয়। গত মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ১৯৫ দশমিক ৮৯ কোটি ডলার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ