spot_img
spot_img

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের গতিকে আরো বেগবান ও গতিময় করতে হবে। আর তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তর হবে এবং ২০৩০ সালের মধ্যে একটা অন্যতম উচ্চ মধ্যম আয়ের দেশ হবে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির উদ্যোগে কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যে কৌশল আমরা নিয়েছি, যেভাবে আমরা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছি, তাতে এই লক্ষ্যে পৌঁছানো সম্পদ সম্ভব।

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ডিসেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসে। সেই নির্বাচনে আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। উনি গত ১৪ বছরে অর্থনীতির সকল ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে যে উন্নয়নগুলো দৃশ্যমান, সারা পৃথিবীতে সেগুলো প্রশংসিত হয়েছে।’

তিনি আরও বলেন, ২০১৫ সালে আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সামাজিক ইনডেক্সগুলোতেও আমরা খুব ভালো ফল করেছি। আমাদের দারিদ্রতা অর্ধেক কমিয়ে এনেছি অর্থাৎ ৪০ শতাংশ থেকে ২০ শতাংশ, অতি দরিদ্র ভাগ যেখানে ১৮-১৯ শতাংশ ছিল সেটা এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে। অবকাঠামো, ব্রিজ, পদ্মা সেতু, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য এসেছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি করা হয়েছে সেখানে শিল্প, কলকারখানা করা হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ