spot_img
spot_img

ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা করল ইসরাইল; শহীদ ১০

এবার ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় গাজ্জা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবরুদ্ধ গাজ্জা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা। সেখানে গুলি ও গোলা হামলা চালায় দখলদার ইসরাইলী বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনেও বোমা হামলা চালায় ইসরাইলী বাহিনী। এতে অন্তত ১৫ জন শহীদ ও বেশ কয়েকজন আহত হয়।

ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পৌঁছতে পারেনি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এছাড়াও এদিন গাজ্জার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরাইলী বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে তিনজন শহীদ হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ