spot_img

রওশন এরশাদের নেতৃত্বে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি

রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১ টায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান।

বৈঠকে অংশ নিবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও জিয়া উদ্দিন বাবলু।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ