spot_img

রমজানের শেষ সময়ে আফগানিস্তানে পাকিস্তানের হামলা; পাক সরকারের মানবিক নীতি নিয়ে প্রশ্ন

রাতের আঁধারে আবারও কাবুলসহ বিভিন্ন প্রদেশে বেসামরিক মানুষের ঘরবাড়িতে হামলা চারিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে ৪ জন শহীদ হয়েছেন এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রমজানের শেষ সময়ে ইসলামাবাদের এমন বর্বরতায় পাক সরকারের মানবিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছে আফগার সরকার।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, রমজানের শেষ দিনগুলো এবং ঈদের সময় এ ধরনের নির্মম হামলা পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থার মানবিক নীতি ও নৈতিক মানদণ্ডের প্রতি চরম অবহেলার প্রমাণ।

মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা কাবুল, কান্দাহার, পাকতিয়া, পাকতিকা ও অন্যান্য অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, এ হামলা তাদের অতীতের আগ্রাসন ও আক্রমণের ধারাবাহিকতারই অংশ।

তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় বেসামরিক মানুষের বসতবাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে নারী ও শিশুদের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসলামি আমিরাত এ আগ্রাসন ও নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ