আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। এ দেশটির স্বাধীনতার ৫১তম বার্ষিকী আজ। দেশজুড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
ইতোমধ্যে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ দিবসটি উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন। এরই ধারাবহিকতায় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল সেজেছে স্বাধীনতার রঙে।
শনিবার (২৬ মার্চ) গুগলের হোমপেজে দেখা যায়, বাংলাদেশের পতাকা সম্বলিত লাল সবুজের লোগো।










