spot_img

এ কে ফজলুল হক বিভিন্ন সময় আপস করলেও বঙ্গবন্ধু আপস করেননি: শিল্পমন্ত্রী

শেরে বাংলা এ কে ফজলুল হক বিভিন্ন সময় আপস করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো আপন করেননি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক বিভিন্ন সময় নানা বিষয়ে আপস করলেও কখনও কোনো বিষয়ে আপস করেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেজন্যই দেশের স্বাধীনতা এসেছে।

শনিবার (২৬ মার্চ) ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানিদের কবল থেকে স্বাধীনতা না পেলে এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসবে না। কেননা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই পাকিস্তানিরা বাঙালিদের দাবিয়ে রাখতে চেষ্টা করেছে। তখন তিনি স্বাধীনতার জন্য দৃঢ়ভাবে লড়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে বলেছেন কীভাবে দেশকে স্বাধীনতা করতে হবে, পাকিস্থানকে মোকাবিলা করতে হবে। কারণ আগেই বুঝে ছিলেন খুব শিগগির তিনি গ্রেফতার হবেন। তার ভাষণে যেভাবে বলা হয়েছিল স্বাধীনতার আগ পর্যন্ত ঠিক সেভাবেই দেশ পরিচালিত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ