spot_img

শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেন। তাদের কল্যাণে সম্মানী ভাতা বাড়িয়েছেন, ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। স্বাধীনতার মাসে জয় বাংলাকে জাতীয় শ্লোগান করেছেন। যারা জয় বাংলা শ্লোগান দিয়ে যুদ্ধ করেছেন তাদের জন্য জয় বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসেবে পাওয়া পরম সৌভাগ্যের ও গৌরবের।

আজ শনিবার (২৬ মার্চ) নওগাঁ জেলার মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি দপ্তরে সেবা গ্রহণে বীর মুক্তিযোদ্ধারা যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিতে জেলা প্রশাসনকে কার্যকরি ভূমিকা নেয়ার আহবান জানান খাদ্যমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ