spot_img
spot_img

পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে যেতে পারছে না।

শনিবার (২৫ মার্চ) জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি।

জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ আমরা এখনো শুরু করতে পারিনি। ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।

তিনি বলেন, মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে।

তিনি আরো বলেন, এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরো গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ