spot_img
spot_img

রিমান্ড শেষে আজ মাওলানা মামুনুল হককে আদালতে হাজির করবে পুলিশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের সাতদিনের রিমান্ড শেষে আজ সোমবার (২৬ এপ্রিল) সকালেই তাকে আবারও আদালতে হাজির করবে পুলিশ। তবে এই মামলায় আর রিমান্ড চাইবে না বলে জানিয়েছে ‍পুলিশ পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল লতিফ বলেন, মোহাম্মদপুরে গত বছরের মামলায় মামুনুল হকের সাতদিনের রিমান্ড শেষ হবে সোমবার। আর ঐ দিন সকালেই তাকে আবারও আদালতে হাজির করা হবে।

আদালতের কাছে আবারও রিমান্ড চাওয়া হবে কিনা জানতে চাইলে ওসি আব্দুল লতিফ বলেন, আমরা তাকে আর রিমান্ডের আবেদন করব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ