২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিসংসতার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় সংগঠনটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে প্রথম দফার রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
এছাড়াও মোহাম্মদপুরে চুরির মামলায় তাকে রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।












