spot_img
spot_img

মাওলানা জালাল আহমদের ফের ৬ দিনের রিমান্ড

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের সদ্য সাবেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে পৃথক দুই মামলায় ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের বিচারক সাব্বির ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এদিন মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজত নেতা জালাল উদ্দিনকে আদালতে তুলে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিন করে দুই মামলায় মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ